নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় জোহরান মামদানির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্থানীয় সময় ৪ নভেম্বর মঙ্গলবার ভোটগ্রহণ শেষে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাঁর জয় নিশ্চিত করে খবর প্রকাশ করেছে। এই জয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তৈরি হয়েছে এক ঐতিহাসিক মাইলফলক।
