Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
আরপিও সংশোধনী: নির্বাচনে ভুয়া খবর ছড়ালে জরিমানাসহ সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 02:30 pm
Last modified: 04 November, 2025, 02:39 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

আরপিও সংশোধনী: নির্বাচনে ভুয়া খবর ছড়ালে জরিমানাসহ সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড

তবে, দায় শুধু ভুয়া তথ্য সৃষ্টিকারীর নয়; এমন তথ্য প্রচার বা বিস্তারে অংশ নেওয়া রাজনৈতিক দল, প্রচার সংগঠন ও গণমাধ্যমও যৌথভাবে দায়ী থাকবে। এর ফলে বিভ্রান্তিকর তথ্যের উৎস ও প্রচারক; উভয়কেই আইনের আওতায় আনা হবে।
টিবিএস রিপোর্ট
04 November, 2025, 02:30 pm
Last modified: 04 November, 2025, 02:39 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

ডিজিটাল যোগাযোগের যুগে নির্বাচনের সময়ে ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া এখন বড় হুমকি। এই ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার ২০২৫ সালের প্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) অধ্যাদেশ–এ (আরপিও) ভুয়া তথ্য প্রচার রোধে কঠোর আইন সংযোজন করেছে।

সংশোধিত আরপিওতে নতুন করে ৭৩(ক) ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে: 

যে কেউ ১১ অনুচ্ছেদের অধীনে বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগে, জেনে-বুঝে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সুনাম ক্ষুণ্ণ করার বা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার বা অন্য কোনোভাবে নির্বাচনী সততা ও পরিবেশকে ব্যাহত করার উদ্দেশ্যে ম্যানুয়ালি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম দ্বারা তৈরি হোক, এমন কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও, অডিও বা অন্য কোনো বিষয়বস্তু তৈরি করে, প্রকাশ করে, বিতরণ করে বা প্রচার করে, অথবা বিরোধী প্রার্থী, রাজনৈতিক দল বা কমিশনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে স্বয়ংক্রিয় বট, ভুয়া অ্যাকাউন্ট বা সিনথেটিক মিডিয়া ব্যবহার করে, তবে সে ৭৩ অনুচ্ছেদের অধীনে দুর্নীতিমূলক আচরণের জন্য দোষী বলে গণ্য হবে এবং সে অনুসারে শাস্তি পাবে।'

এই অপরাধের শাস্তি আরপিও ১৯৭২-এর ৭৩ ধারার আওতায় নির্ধারিত; যেখানে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থ জরিমানার বিধান রাখা হয়েছে।

ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি প্রার্থীকে লক্ষ্য করে হোক বা নির্বাচন প্রক্রিয়া ও জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে হোক; সব ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে।

তবে, দায় শুধু ভুয়া তথ্য সৃষ্টিকারীর নয়; এমন তথ্য প্রচার বা বিস্তারে অংশ নেওয়া রাজনৈতিক দল, প্রচার সংগঠন ও গণমাধ্যমও যৌথভাবে দায়ী থাকবে। এর ফলে বিভ্রান্তিকর তথ্যের উৎস ও প্রচারক; উভয়কেই আইনের আওতায় আনা হবে।

ভুয়া খবরকে 'দুর্নীতিপূর্ণ কাজের' অন্তর্ভুক্ত করা নির্বাচনী প্রক্রিয়ায় এর গুরুতর প্রভাব ও গণতন্ত্রের প্রতি হুমকির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে।

Related Topics

টপ নিউজ

আরপিও সংশোধন / নির্বাচন / ভুয়া তথ্য / গুজব / বিভ্রান্তিকর সংবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]