Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বিএনপির প্রার্থী তালিকা নিরাশাজনক, অনেকেই গডফাদার : নাসিরুদ্দীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:50 pm
Last modified: 03 November, 2025, 11:30 pm

Related News

  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

বিএনপির প্রার্থী তালিকা নিরাশাজনক, অনেকেই গডফাদার : নাসিরুদ্দীন

তিনি আরও বলেন, ‘আমরা জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন। আমরা চাই একসঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করি।’
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:50 pm
Last modified: 03 November, 2025, 11:30 pm
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা নিরাশাজনক এবং যাদের প্রার্থী মনোনীত করা হয়েছে, তাদের অনেকেই গডফাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসিরুদ্দীন বলেন, 'আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের পর বিএনপি কিছু ভালো প্রার্থীকে মনোনয়ন দেবে। কিন্তু মনে হচ্ছে তারা কৌশলগতভাবে ছাত্রদল ও যুবদলের যুব নেতাদের পাশে সরিয়ে দিয়েছে। আমরা সেই যুব নেতাদের আমাদের পার্টিতে যোগদানের জন্য স্বাগত জানাই।'

তিনি আরও বলেন, 'আমরা জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন। আমরা চাই একসঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করি।'

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তিনটি আসনে মনোনয়ন পাওয়ার প্রশংসা করেন এনসিপির এই নেতা। বলেন, 'তিনি (খালেদা জিয়া) গণতন্ত্রের একটি প্রতীক।'

তিনি বলেন, 'আজ থেকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। হয় তারা বাঁচবে, নয়তো আমরা – কিন্তু আমরা লড়াই করব।'

নাসিরুদ্দীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বলেন, 'ড. ইউনূসকে বিভিন্ন সময়ে হয় বিএনপি, হয় জামায়াত দ্বারা আতঙ্কিত করা হচ্ছে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই: আপনি যদি ভয় পান, আমরা এখানে আছি। আমরা কারো ভয়ে থাকি না – না বিএনপির, না জামায়াতের।'

তিনি বলেন, 'প্রতিটি দলের নিজস্ব প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থাকা উচিত। যদি কোনো বড় দল ছোট দলকে নির্বাচনী প্রতীক বিক্রি করে, আমরা ভোটারদের অনুরোধ করি তাদের সমর্থন না দিতে।'

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টার জারি করা আবশ্যক বলে মনে করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, এ বিষয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের কোনো সুযোগ নেই। যদি এমন চেষ্টা করা হয়, শিক্ষার্থীরা আবার রাস্তায় নামবে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / বিএনপি / তারেক রহমান / মনোনয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]