Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সংস্কার ও নির্বাচন প্রশ্নে সরকার সাপ-লুডুর খেলায় মেতেছে: আখতার হোসেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:00 pm
Last modified: 03 November, 2025, 10:10 pm

Related News

  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

সংস্কার ও নির্বাচন প্রশ্নে সরকার সাপ-লুডুর খেলায় মেতেছে: আখতার হোসেন

তিনি বলেন, 'ঐকমত্য কমিশনের সুপারিশ হাতে থাকা সত্ত্বেও সরকার বারবার আলোচনার অজুহাত তুলে সংস্কার প্রক্রিয়াটিকে অনিশ্চিত করছে। এতে নির্বাচন ঝুঁকির মুখে পড়তে পারে।'
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:00 pm
Last modified: 03 November, 2025, 10:10 pm
ছবি: টিবিএস

সংস্কার এবং নির্বাচন প্রশ্নে সরকার এখন সাপ-লুডুর খেলায় মেতেছে, যা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, 'ঐকমত্য কমিশনের সুপারিশ হাতে থাকা সত্ত্বেও সরকার বারবার আলোচনার অজুহাত তুলে সংস্কার প্রক্রিয়াটিকে অনিশ্চিত করছে।'

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'এতে নির্বাচন ঝুঁকির মুখে পড়তে পারে।'

তিনি বলেন, 'গণভোট ও সাংবিধানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন প্রাথমিক ঐকমত্য হয়েছে, তখন সরকারের এ গড়িমসি রাজনৈতিক সংশয় বাড়াচ্ছে।'

এনসিপির সদস্য সচিব বলেন, 'ঐকমত্য কমিশনের প্রথম প্রস্তাব অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কারের কার্যাদেশ জারি করতে হবে এবং সামনের সংসদকে কাঠামোগত ক্ষমতা দিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। অন্যথায় জনগণের রায় বাস্তবায়নের যে অঙ্গীকার ছিল তা প্রশ্নবিদ্ধ হবে।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'সংস্কার পিছিয়ে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না এবং নির্বাচনকে অনিশ্চয়তায় ঠেলে দেওয়ার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করা হবে।'

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'সরকারকে আমরা অনুরোধ করছি- দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন যে কবে আদেশ জারি করা হবে এবং সেই আদেশ অবশ্যই ড. ইউনূস জারি করবেন। যদি পবিত্র সনদে চুপ্পুর (রাষ্ট্রপতি) সাইন বসানোর পায়তারা করা হয় তাহলে ছাত্রজনতা মেনে নেবে না। এমন কিছু হলে ছাত্র-জনতা মাঠে থাকবে।'

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'যদি কোনো বড় দল কোনো ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দেবেন না। কারণ বাংলাদেশে এ আসন বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়।'

তিনি আরও বলেন, 'আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা করেছি এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক সংস্কারের জন্য কথা বলে যাব।'

Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / নাসীরুদ্দীন পাটওয়ারী / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]