Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
নতুন প্রধান কার্যালয়ের জন্য গুলশানে ৩০০ কোটি টাকায় জমি কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 11:40 am
Last modified: 31 October, 2025, 11:41 am

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

নতুন প্রধান কার্যালয়ের জন্য গুলশানে ৩০০ কোটি টাকায় জমি কিনছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 11:40 am
Last modified: 31 October, 2025, 11:41 am

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের নতুন কর্পোরেট প্রধান কার্যালয় স্থাপনের জন্য রাজধানীর গুলশান এলাকায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এক বিঘা জমি কিনতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক ঘোষণায় বেসরকারি খাতের ব্যাংকটি জানিয়েছে, এই প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও নিবন্ধন খরচ অন্তর্ভুক্ত নয়। এছাড়া এই পদক্ষেপটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ বুধবার এই নতুন জমি কেনার পরিকল্পনা অনুমোদন করে। এর মাধ্যমে গুলশান-১-এ অবস্থিত দ্য কিউব নামের একটি ২১-তলা বাণিজ্যিক ভবনের নিচতলা থেকে ১৪তলা পর্যন্ত মোট ১৫টি ফ্লোর কেনার পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করা হলো।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভ্যাট ও নিবন্ধন খরচ বাদে ৪৫০ কোটি টাকা ব্যয়ে ওই ফ্লোরগুলো কেনার অনুমোদন দিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০৩.৮৪ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের ২০৩.৭৪ কোটি টাকার প্রায় সমান। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৮৮ টাকায় স্থিতিশীল রয়েছে।

তবে শুধু জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির মুনাফা কিছুটা কমে ৮৭.৭৩ কোটি টাকা হয়েছে এবং ইপিএস দাঁড়িয়েছে ০.৭০ টাকা। গত বছরের একই প্রান্তিকে ব্যাংকটির মুনাফা ছিল ৯০.১২ কোটি টাকা।

২০২৪ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩১৬.৬৫ কোটি টাকা মুনাফা করেছিল; সে সময় ইপিএস ছিল ৩.২২ টাকা। ওই বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ০.৮৩ শতাংশ বেড়ে ১২.২০ টাকায় লেনদেন শেষ হয়েছে।

Related Topics

টপ নিউজ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক / ব্যাংক / জমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]