Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
ইসির প্রতীক তালিকা থেকে বাদ পড়ল কলা, খাট, বেগুন, লাউ; যুক্ত হলো শাপলা কলি, উট, চিরুনি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 11:10 am
Last modified: 31 October, 2025, 11:11 am

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

ইসির প্রতীক তালিকা থেকে বাদ পড়ল কলা, খাট, বেগুন, লাউ; যুক্ত হলো শাপলা কলি, উট, চিরুনি 

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 11:10 am
Last modified: 31 October, 2025, 11:11 am
ইলাস্ট্রেশন: টিবিএস

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি, উট, টর্চলাইটসহ বেশ কিছু প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রতীকসহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।

এক মাস এক সপ্তাহের মাথায় নতুন করে প্রতীক তালিকা সংশোধন করা হলো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধিত তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকায় ১০২ নম্বরে শাপলা কলি যুক্ত করা হয়েছে। নতুন তালিকায় নির্বাচন কমিশনের মোট প্রতীক সংখ্যা দেখা গেছে ১১৯টি।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) ধারা ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অধিকতর সংশোধন করা হলো।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল ইসি।

যেসব প্রতীক বাদ গেল, যুক্ত হলো যেগুলো

যেসব প্রতীক বাদ পড়েছে সেগুলো হলো: উটপাখি, কলা, খাট, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফুলের টব, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, লাউ, শঙ্খ ও স্যুটকেস।

আর যুক্ত হওয়া প্রতীকের মধ্যে রয়েছে উট, চিরুনী, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ী, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, বেরি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মটরসাইকেল, রেল ইঞ্জিন, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক।

যে ১১৯টি প্রতীক দিয়েছে সেগুলোর মধ্যে আছে আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেতলি, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চাবি, চিরুনী, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ল্যাম্প, টেবিল ঘড়ি, ট্রাক, ট্রাক্টর, টেলিফোন, টেলিভিশন।

আরও আছে ডাব, ড্রেসিং টেবিল ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ী, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বালতি, বেলুন, বেরি ট্যাক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মটরসাইকেল, মোড়া, মোরগ, রকেট, রেল ইঞ্জিন, রিক্সা, লিচু, লাঙ্গল, শাপলা কলি,  সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, সিংহ, সূর্যমুখী, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হ্যান্ডশেক, হুক্কা, হেলিকপ্টার।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৫২টি। নিবন্ধন স্থগিত ও বাতিল রয়েছে আরও চারটি দল।

নিবন্ধিত দলগুলোর জন্যে প্রতীক সংরক্ষিত রয়েছে। এ তালিকা থেকে নতুন নিবন্ধন পেলে তাদের যেমন বরাদ্দ দেওয়া হবে, তেমনি স্বতন্ত্র প্রার্থীদেরও ভোটে প্রতীক দেওয়া হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক তালিকার গেজেট করেছিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। নানা সমালোচনার মধ্যে ১৫টি প্রতীক বাদ দেওয়া হয় সে তালিকা থেকে; নতুন তালিকায় যুক্ত করা হলো ১৯টি।

এদিকে কারও চাপে প্রতীক তালিকায় শাপলা কলি' যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ।  

সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় কমিশন মনে করেছে কিছু পরিবর্তন করা প্রয়োজন। সে বিবেচনায় ১১৯টি প্রতীক নিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। 

'শাপলা কলি প্রতীক যুক্ত করা কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ইসি / প্রতীক / নির্বাচনী প্রতীক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]