Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের লোকসান কমেছে ৫৩ শতাংশ, ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 10:40 am
Last modified: 30 October, 2025, 10:40 am

Related News

  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের লোকসান কমেছে ৫৩ শতাংশ, ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 10:40 am
Last modified: 30 October, 2025, 10:40 am

অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে তাদের আর্থিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতির খবর দিয়েছে। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান আগের বছরের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৪০ টাকা। আগের অর্থবছরে এই লোকসানের পরিমাণ ছিল ১৫.৮৮ টাকা। অর্থাৎ এ ক্ষেত্রে ৫৩ শতাংশ উন্নতি হয়েছে।

কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৩-২৪ অর্থবছরের ৭৯.৩১ টাকা থেকে বেড়ে ৯১.৬৪ টাকা হয়েছে। তবে শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো কমে গেছে। আগের বছর এটি ০.৭১ টাকা (ধনাত্মক) থাকলেও সদ্যসমাপ্ত অর্থবছরে তা দাঁড়িয়েছে ঋণাত্মক ৫১.৬৩ টাকা। এর প্রধান কারণ কার্যকরী মূলধনে বিনিয়োগ বৃদ্ধি।

এসিআইয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, মূলত স্থিতিশীল রাজস্ব প্রবৃদ্ধি ও কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণের কারণে মুনাফায় এই উন্নতি হয়েছে।

গত অর্থবছরে, কোম্পানিটির সমন্বিত আয় ১০.৯৩ শতাংশ ও মোট মুনাফা ১৫.৪২ শতাংশ বেড়েছে। প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও পরিচালন ব্যয়ের তুলনায় মোট মুনাফার প্রবৃদ্ধি বেশি হওয়ায় পরিচালন মুনাফা বেড়েছে।

তবে কোম্পানিটি জানিয়েছে, ঋণের ব্যয় বেশি হওয়ায় এই মুনাফার প্রবৃদ্ধি আংশিকভাবে বাধাগ্রস্ত হয়েছে। সুদহার বৃদ্ধি এবং কার্যকরী মূলধন ও ব্যবসা সম্প্রসারণে কৌশলগত বিনিয়োগের জন্য অতিরিক্ত তহবিলের প্রয়োজন হওয়ায় এ বছর ঋণের ব্যয় বেড়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছর শেষে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

পরিচালনা পর্ষদ আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নগদ লভ্যাংশ ঘোষণা ও আর্থিক অবস্থার উন্নতি সত্ত্বেও গতকাল লেনদেনে এসিআইয়ের শেয়ারের দাম কিছুটা কমেছে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম ০.৯৯ শতাংশ কমে ১৭০.৭০ টাকায় দাঁড়ায়।

Related Topics

টপ নিউজ

এসিআই / মুনাফা / লোকসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]