যুদ্ধে কীভাবে Deepseek ব্যবহারের চেষ্টা করছে চীন?
যুদ্ধের ভবিষ্যৎ যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। বিস্ফোরণ শনাক্ত করতে মাঠে ছুটছে রোবট কুকুর, আকাশে ঘুরছে শত শত ড্রোনের ঝাঁক, আর যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে সিদ্ধান্ত নিচ্ছে অ্যালগরিদম। এটি কল্পনা নয়, বরং বাস্তবে তা গড়ে তুলছে চীন;বিশেষ করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্ট ডিপসিককে কেন্দ্র করে।
