Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
আইএমএফের পর্যালোচনা মিশন আসছে আগামীকাল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 09:05 pm
Last modified: 28 October, 2025, 09:07 pm

Related News

  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬% বাংলাদেশির, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ: জাতিসংঘ
  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে

আইএমএফের পর্যালোচনা মিশন আসছে আগামীকাল

শর্তগুলো বাংলাদেশ কতোটা পূরণ করেছে, তা যাচাই করতে এই পর্যালোচক মিশন আসছে।
টিবিএস রিপোর্ট
28 October, 2025, 09:05 pm
Last modified: 28 October, 2025, 09:07 pm
আইএমএফের লোগো। ছবি: সংগৃহীত

৫.৫ বিলিয়ন ডলার ঋণের পঞ্চম কিস্তির অর্থ বর্তমান সরকারের মেয়াদে ছাড় না করার সিদ্ধান্ত সত্ত্বেও সংস্থাটির শর্তগুলো সরকার পূরণ করছে কি-না, তা যাচাই করতে আগামীকাল বুধবার ঢাকা আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রিভিউ মিশন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা টিবিএসকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বুধবার ঢাকায় এসে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মিটিংয়ের মধ্য দিয়ে মিশন তাদের কার্যক্রম শুরু করবে। প্রায় দুই সপ্তাহ ধরে আইএমএফ কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত ঋণচুক্তি অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড় করার কথা এবং এই কিস্তির অর্থ পেতে বাংলাদেশকে কি কি শর্ত পূরণ করতে হবে— তার একটি তালিকা গত জুন মাসে সরকারকে দিয়েছে আইএমএফ। শুধু রাজস্ব আহরণের শর্ত ছাড়া—আইএমএফের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ। শর্তগুলো বাংলাদেশ কতোটা পূরণ করেছে, তা যাচাই করতে এই পর্যালোচক মিশন আসছে।

সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশকে জানিয়েছেন যে, ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড় করবে না আইএমএফ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেই সরকারের সঙ্গে আলোচনার পর মার্চ-এপ্রিল মাসে এই কিস্তির অর্থ ছাড় করবে সংস্থাটি। আইএমএফ এর সম্মেলন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর টিবিএস-কে একই কথা জানান।

আইএমএফের সময়মত ঋণের কিস্তি ছাড় না করার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ এখন রিভিউ মিশন না পাঠানোর প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশের প্রস্তাব ছিল, যেহেতু ডিসেম্বরে ঋণের কিস্তি ছাড় করা হচ্ছে না, তাই অক্টোবরে রিভিউ না করে নির্বাচিত সরকারের সময় যেন রিভিউ করা হয়। তবে আইএমএফ তাতে রাজী না হওয়ায় শেষপর্যন্ত রিভিউ মিশন পাঠানোর প্রস্তাবে সম্মতি দেয় ঢাকা।

 

Related Topics

টপ নিউজ

আইএমএফ / পর্যালোচনা / আইএমএফ মিশন / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬% বাংলাদেশির, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ: জাতিসংঘ
  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]