থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি সই
শান্তিচুক্তির যৌথ ঘোষণাপত্র সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ২৬ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট- আসিয়ান সম্মেলনের ফাঁকে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। চুক্তিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি সই সরাসরি প্রত্যক্ষ করেছেন। ঘোষণাপত্রটি গত জুলাইয়ে থাইল্যান্ড–কম্বোডিয়ার মধ্যে আলোচনার পর অর্জিত যুদ্ধবিরতির বোঝাপড়াকে আরও দৃঢ় করেছে।
