মাদাগাস্কারের নাগরিকত্ব হারালেন সাবেক প্রেসিডেন্ট
জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার নাগরিকত্ব বাতিল করেছে দেশটির নতুন সরকার। প্রধানমন্ত্রী হেরিনৎসালামা রাজাওনারিভেলো স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্থানীয় আইন অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে।
