কেন কিমকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখতে চান ট্রাম্প?
প্রথম মেয়াদের শুরুর দিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে 'ছোট রকেট ম্যান' বলে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সেই তিনিই মেয়াদ শেষ করেছিলেন কিমের সঙ্গে তিন দফা বৈঠক করে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এবারও তেমন কিছুরই ইঙ্গিত মিলছে।
