Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
চীনে সামরিক শুদ্ধিকরণ অভিযানের পর নতুন দ্বিতীয় সর্বোচ্চ জেনারেল নিয়োগ 

আন্তর্জাতিক

24 October, 2025, 03:50 pm
Last modified: 24 October, 2025, 03:52 pm

Related News

  • আধুনিক সেনাবাহিনী গঠনে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র

চীনে সামরিক শুদ্ধিকরণ অভিযানের পর নতুন দ্বিতীয় সর্বোচ্চ জেনারেল নিয়োগ 

চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে ঝাং শেংমিনকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এই পদোন্নতির ফলে ঝাং এখন দেশটির শীর্ষ সামরিক সংস্থাটির তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন।
24 October, 2025, 03:50 pm
Last modified: 24 October, 2025, 03:52 pm
ঝাং শেংমিনকে সামরিক বাহিনীতে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের তদারকিতে অভিজ্ঞ বলে মনে করা হয়। ছবি : রয়টার্স

সেনাবাহিনীতে বড় ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে নয়জন জেনারেলকে বহিষ্কারের মাত্র কয়েকদিন পরই চীনের কমিউনিস্ট পার্টি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ জেনারেল পদে নতুন নিয়োগ দিয়েছে। সামরিক বাহিনীতে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের তদারকিতে অভিজ্ঞ এক কর্মকর্তাকে এই দায়িত্বে আনা হয়েছে।

চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে ঝাং শেংমিনকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এই পদোন্নতির ফলে ঝাং এখন দেশটির শীর্ষ সামরিক সংস্থাটির তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন। তার উপরে রয়েছেন প্রথম ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি একাধারে কমিশনের চেয়ারম্যান।

গত সপ্তাহে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বহিষ্কৃত নয় জেনারেলের বিরুদ্ধে গুরুতর আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এটিকে একটি রাজনৈতিক শুদ্ধি অভিযান হিসেবেও দেখা যেতে পারে। কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর ওপর চীনা কমিউনিস্ট পার্টির চালানো সবচেয়ে বড় প্রকাশ্য দমন অভিযানগুলোর মধ্যে এটি অন্যতম। 

সেন্ট্রাল মিলিটারি কমিশন কয়েক মাস ধরেই এমন কঠোর অভিযানের ইঙ্গিত দিয়ে আসছিল। জুলাই মাসে সংস্থাটি সামরিক বাহিনী থেকে 'বিষাক্ত প্রভাব' নির্মূল এবং কর্মকর্তাদের জন্য 'কঠোর নিয়ম' চালুর কথা বলে নতুন নির্দেশিকা জারি করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুর মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও ছোট পরিসরে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

পদোন্নতির পর ৬৭ বছর বয়সী ঝাং শেংমিন সিএমসি-তে আরেকজন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়ার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের একজন জেনারেল এবং এর আগে কমিশনের দুর্নীতি দমন শাখার ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। মধ্য চীনের শানসি প্রদেশের বাসিন্দা ঝাং ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন।

বৃহস্পতিবার শেষ হওয়া চার দিনের বৈঠকে পার্টি একটি নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনাও অনুমোদন করেছে, যা দলটির ভবিষ্যৎ অগ্রাধিকারের রূপরেখা হিসেবে কাজ করবে। পরিকল্পনায় 'বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার' ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন যদি কম্পিউটার চিপস এবং উন্নত সফটওয়্যারের ওপর বিধিনিষেধ অব্যাহত রাখে, তবে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে রপ্তানি আয় কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে দলিলে 'সবুজ রূপান্তরকে ত্বরান্বিত করা,' 'প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন' এবং অভ্যন্তরীণ ভোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ঝাং শেনমিং / চীন / সেনাবাহিনী / শুদ্ধি অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • আধুনিক সেনাবাহিনী গঠনে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]