আইএলও’র কনভেনশনে স্বাক্ষর বাংদেশেকে কী দেবে?
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে সই করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কনভেনশনগুলো হলো— পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ১৫৫ নম্বর কনভেনশন; কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামোবিষয়ক ১৮৭ নম্বর কনভেনশন এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধবিষয়ক ১৯০ নম্বর কনভেনশন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ২২ অক্টোবর বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কনভেনশন তিনটিতে সই করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
