হাসিনা আমলের গুমের তদন্ত ও বিচার কতদূর?
সম্প্রতি সরকার গুম সংক্রান্ত তথ্যচিত্র আনফোল্ডিং দ্যা ট্রুথ প্রকাশ করেছে। এই তথ্যচিত্রে গুম কারা করতো, কীভাবে করতো এবং গুম করার পর তাদের পরিণতি কী হতো সেগুলো প্রকাশ পেয়েছে। তবে এর মধ্যেও তদন্ত ও বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। সেক্ষেত্রে গুমের তদন্ত ও বিচার কাজের ময়নাতদন্ত করতে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন মানবাধিকার কর্মী আবু আহমেদ ফয়জুল কবির। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
