Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গণভোট নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে: অভিযোগ জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2025, 06:35 pm
Last modified: 22 October, 2025, 08:46 pm

Related News

  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান

গণভোট নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে: অভিযোগ জামায়াতের

জুলাই সনদ প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এখন এটিকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং এই সনদের মধ্যে যেগুলো আগামী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়ার কথা বলেছি। 
টিবিএস রিপোর্ট
22 October, 2025, 06:35 pm
Last modified: 22 October, 2025, 08:46 pm
ছবি: সিএ প্রেস উইং

গণভোট নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

তিনি বলেছেন, 'গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা একেবারে আলাদা জিনিস। একটি হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সরকার চালাবে। আর গণভোট হচ্ছে আমাদের কিছু সংস্কার—যেখানে সরকার কীভাবে পরিচালিত হবে, নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা—এসব মৌলিক বিষয় থাকবে। গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই।' 

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন। 

গণভোটের সময় নিয়ে জামায়াতের এই নেতা বলেন, 'আমরা নভেম্বর শেষে গণভোটের কথা বলেছি। এরপর আড়াই মাস সময় থাকবে জাতীয় নির্বাচনের জন্য।'

নির্বাচন কমিশন, সচিবালয় ও পুলিশ প্রশাসনের প্রায় ৭০–৮০ শতাংশ কর্মকর্তা একটি দলের অনুগত দাবি করে ডা. তাহের বলেন, 'এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলেছি। প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, রদবদলে লটারি সিস্টেমে পোস্টিং ঠিক করবেন। এতে আমরা আশ্বস্ত হয়েছি।'

কিছু কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করছেন বলেও মন্তব্য করেন ডা. তাহের। তিনি বলেন, 'আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনার ওপর আমাদের আস্থা আছে। কিছু কিছু উপদেষ্টা আপনার আশপাশে থেকে আপনাকে বিভ্রান্ত করেন। তারা কোনো একটা দলের পক্ষে কাজ করেন। তাদের ব্যাপারে আপনার হুঁশিয়ার থাকা দরকার।'

আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যান জামায়াতের শীর্ষ চার নেতা। তারা হলেন- সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা'ছুম ও রফিকুল ইসলাম খান।

জুলাই সনদ প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এখন এটিকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং এই সনদের মধ্যে যেগুলো আগামী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়ার কথা বলেছি। 

তিনি আরও বলেন, 'আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এবং এই আদেশের মাধ্যমে গণভোট হতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা এক্সট্রা-কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এমন পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। প্রধান উপদেষ্টা বলেছেন, আদেশের মাধ্যমে এটা হবে।'

'প্রশ্ন উঠেছে, সংস্কারের আদেশটি কে দেবেন?' আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি—যদি আইনের কোনো ব্যত্যয় না ঘটে, তাহলে আমরা চাই প্রধান উপদেষ্টা এই আদেশ দেবেন। রাষ্ট্রপতি এটি দেবেন না'; যোগ করেন তিনি। 

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। 

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / প্রধান উপদেষ্টা / বৈঠক / যমুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]