মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় তুরস্ক?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল তুরস্ক। এই প্রক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এরদোয়ানের এই সক্রিয় ভূমিকা ইসরায়েল ও তার আঞ্চলিক আরব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য হয়ে উঠেছে অস্বস্তির কারণ।
