Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সিভিল এভিয়েশনের অবহেলা দেখছেন ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 03:50 pm
Last modified: 19 October, 2025, 04:12 pm

Related News

  • বিজিএমইএ নির্বাচন নিয়ে জটিলতা কাটছে, ভোটাধিকার থাকছে রপ্তানিবিহীন কারখানার
  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সিভিল এভিয়েশনের অবহেলা দেখছেন ব্যবসায়ীরা

বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম প্রশ্ন তোলেন, ‘এ ধরনের একটি কী পয়েন্ট ইনস্টলেশনে (কেপিআই) কিভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে? এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক অবস্থায় রয়েছে, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’
টিবিএস রিপোর্ট
19 October, 2025, 03:50 pm
Last modified: 19 October, 2025, 04:12 pm
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগে পুরো আমদানি কার্গো এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে মনে করছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

রোববার (১৯ অক্টোবর) ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই অবহেলা রয়েছে। বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কথা। সিভিল এভিয়েশনের কি এই পূর্বপ্রস্তুতি ছিল না? যদি না থাকে, তাহলে এর পেছনে দায়ী কারা, সেটা সরকারের খুঁজে বের করা দরকার।'

তিনি আরও বলেন, 'এর ফলে দেশের ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি বহির্বিশ্বে ইমেজ ক্রাইসিস হবে।'

মোহাম্মদ হাতেম প্রশ্ন তোলেন, 'এ ধরনের একটি কী পয়েন্ট ইনস্টলেশনে (কেপিআই) কিভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে? এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক অবস্থায় রয়েছে, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।'

তিনি বলেন, 'দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জায়গা হলো চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দর। যদি এই দুই জায়গা অরক্ষিত থাকে, তাহলে দেশের নিরাপত্তা বা অর্থনীতির নিরাপত্তা নিয়ে আমরা কোথায় ভরসা রাখব?'

সাম্প্রতিক সময়ে একাধিক গার্মেন্টস কারখানা ও বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে কি না—সেই প্রশ্নও তোলেন বিকেএমইএ সভাপতি। তিনি বলেন, 'আমরা আজও শুনেছি ইনসেপ্টা কারখানায় আগুন লেগেছে। তাহলে আমরা এমন প্রশ্ন তুলতেই পারি।'

অন্যদিকে, বিজিএমইএ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান বাবলু বলেন, 'আমরা ক্ষয়ক্ষতির হিসাব করছি। আমদানি কার্গো ভিলেজ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে রপ্তানি অংশে ক্ষতি হয়নি।'

তিনি জানান, আমদানি কার্গো ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে। 'সার্বিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে,' বলেন তিনি।

ইনামুল হক আরও বলেন, 'আমদানি কার্গো এলাকা ক্ষতিগ্রস্ত হলেও রপ্তানি অংশ অক্ষত রয়েছে। বর্তমানে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।' তবে কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত নতুন শিপমেন্ট ব্যবস্থার দাবি জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বিকেএমইএ / বিজিএমইএ / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / বিমানবন্দরে আগুন / ক্ষয়ক্ষতি / সিভিল এভিয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বিজিএমইএ নির্বাচন নিয়ে জটিলতা কাটছে, ভোটাধিকার থাকছে রপ্তানিবিহীন কারখানার
  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]