ট্রাম্প প্রশাসনকে কর্মী ছাঁটাই স্থগিতের নির্দেশ আদালতের
ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আপাতত বাস্তবায়ন হচ্ছে না। এতে বাধা হয়েছে দাঁড়িয়েছেন সান ফ্রান্সিসকো আদালত। সরকারি অচলাবস্থার মধ্যে ছাঁটাই প্রক্রিয়াকে বেআইনি বলে মন্তব্য করেছেন ফেডারেল বিচারক সুসান ইলস্টন। একইসঙ্গে এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি। American Federation of Government Employees (AFGE) এবং AFL-CIO এর আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে ৩০টিরও বেশি সরকারি সংস্থায়। অর্থায়নের অভাবকে অজুহাত করে সরকারি কর্মীদের অবৈধভাবে বরখাস্তের অভিযোগ করেছে শ্রমিক ইউনিয়ন দুইটি।
