Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বৈষম্যবিরোধী আন্দোলনে কোনো ‘মাস্টারমাইন্ড’ ছিল না: উপদেষ্টা আসিফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 06:15 pm
Last modified: 16 October, 2025, 06:21 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • রাষ্ট্রদ্রোহের মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

বৈষম্যবিরোধী আন্দোলনে কোনো ‘মাস্টারমাইন্ড’ ছিল না: উপদেষ্টা আসিফ

আসিফ মাহমুদ বলেন, ‘গত বছরের ৫ জুন আমরা ৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। আন্দোলনে প্রধানও কেউ ছিল না। সমন্বয়কদের সবার মর্যাদা ছিল সমান।’
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 06:15 pm
Last modified: 16 October, 2025, 06:21 pm
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি: সংগৃহীত

গত বছরের জুন মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোনো 'প্রধান' বা 'মাস্টারমাইন্ড' ছিল না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেয়ার পর আসামিপক্ষের আইনজীবীর জেরার জবাবে তিনি এ কথা বলেন।

এদিন বিকেল ৩টার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন আসিফ মাহমুদ। পরে শুরু হয় তার জেরা। তিনি এ মামলার ১৯ নম্বর সাক্ষী।

প্রথমে তাকে জেরা করেন গ্রেপ্তার থাকা আসামি শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেনের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। জেরার একপর্যায়ে তিনি জানতে চান, আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল কিনা।

জবাবে আসিফ মাহমুদ বলেন, 'গত বছরের ৫ জুন কোটাপ্রথা পুনর্বহালের রায়ের পর আমরা ৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না এবং আন্দোলনে প্রধানও কেউ ছিল না। সমন্বয়কদের সবার মর্যাদা ছিল সমান।'

যোগাযোগের মাধ্যম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি।'

অভি জানতে চান, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছিল কিনা। জবাবে উপদেষ্টা বলেন, 'আমিসহ আমাদের অনেকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।'

একদফা কর্মসূচির পেছনে বিদেশি কোনো শক্তি বা কারো হাত ছিল কিনা—এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, 'একদফা কর্মসূচি ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন ছিল না। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনের খরচও আন্দোলনকারীরাই ফান্ড তৈরি করে জোগাড় করেছিল।'

অভি পরবর্তী প্রশ্নে জানতে চান, গত বছরের ৫ আগস্ট চানখারপুলে যেখান থেকে পুলিশ গুলি চালিয়েছিল, সেখান থেকে তার দূরত্ব কত ছিল। জবাবে আসিফ বলেন, 'আমি ২০০ মিটার দূরে ছিলাম।' তখন আইনজীবী বলেন, 'এত দূর থেকে তো গুলি করার দৃশ্য দেখা যায় না।' জবাবে আসিফ মাহমুদ বলেন, 'এটা সত্য নয়।'

এদিন দুপুর সোয়া ২টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছান আসিফ মাহমুদ। বেলা ২টা ৫৫ মিনিটে এজলাসে প্রবেশ করে তার সাক্ষ্য শুরু হয়।

গত ৯ অক্টোবর এ মামলায় প্রথম দিনের মতো সাক্ষ্য দেন তিনি। ওইদিন বেলা পৌনে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। তবে তা শেষ না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।

প্রথম দিনের সাক্ষ্যে জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি তুলে ধরেন আসিফ মাহমুদ। একইসঙ্গে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার বিবরণ দেন। এমনকি ডিবি পরিচয়ে রাতে নিজেকে গুম করার চেষ্টার কথাও তিনি জবানবন্দিতে উল্লেখ করেন। এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দায়ী করেন তিনি।

এই মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন: শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক আসামিরা হলেন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই চানখারপুলের মামলায় পলাতক চারজনসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / যুব ও ক্রীড়া উপদেষ্টা / মানবতাবিরোধী অপরাধ / শেখ হাসিনা / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ / জুলাই গণঅভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • রাষ্ট্রদ্রোহের মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]