Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কারখানার আগুন; কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ২৩ ইউনিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 03:50 pm
Last modified: 16 October, 2025, 10:07 pm

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কারখানার আগুন; কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ২৩ ইউনিট

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনীসহ, সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ২৩টি ইউনিট। এছাড়া, উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 03:50 pm
Last modified: 16 October, 2025, 10:07 pm

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) লিংক রোডে অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লি. নামক একটি তোয়ালে কারখানায় অগুন লেগেছে। কারখানার সাত তলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, ঘটনার সাত ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি কারখানার আগুন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ২৩টি ইউনিট। ঘটনাস্থলটি নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া, উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

রাত সোয়া ৮টার দিকে সিইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (শিল্প সম্পর্ক) আশেক মোহাম্মদ শাহাদাত হোসেন টিবিএসকে বলেন, 'আশপাশের কারখানাগুলোতে যেন আগুন না লাগে, সেই চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী কাজ করছে।'

এর আগে, ধারণা করা হয়েছিল যে টেক্সটাইল কারখানায় রাসায়নিক দ্রব্য মজুত ছিল। তিনি আরও জানান, আগুনের তীব্রতার কারণে ভবনের দেয়াল ধসে পড়েছে।

ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার আগেই তা তীব্র আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের কারখানা থেকে লোকজন সরানো হয়েছে। কয়েকশ মিটার এলাকায় মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সাততলা ভবনের পুরোটাই দাউদাউ করে জ্বলছে।

তারা আরও বলেন, 'বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে এসির বিস্ফোরণ ঘটছে।'

আগুন লাগা কারখানাটির পাশের আরেকটি কারখানা পেনিনসুলা-এর নিরাপত্তাকর্মী মানুমুনুর রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লি. কারখানাটির চার তলা পর্যন্ত উৎপাদন হতো। উপরে ছিল গোডাউন। প্রথমে আমরা আগুন দেখে কারখানার শ্রমিকদের বলি। তারা  সুপারভাইজারকে জানায়। শ্রমিকরা সবাই বের হয়ে পড়েছেন।'

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, 'কারখানার ৫ম তলায় একটি রাসায়নিক দ্রব্যের দোকান আছে। আগুন সেখানে পৌঁছালে এটি ভয়াবহ রূপ নেবে।'

তিনি আরও বলেন, '৬ষ্ঠ এবং ৭ম তলার সব দেয়াল ধসে পড়েছে। আগুন এখন ৫ম তলায় পৌঁছাতে শুরু করেছে।'

জানা গেছে, অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লি. কারখানাটির কয়েকশ গজ পেছনে একই কোম্পানির মালিকানাধীন আরেকটি কারখানা আল হামিদি। রাত ৭টার দিকে ওই কারখানা থেকে বড় কাভারভ্যানে মালামাল সরানোর চেষ্টা করা হচ্ছে। কারখানাটির নিরাপত্তা কর্মী খোকন মিস্ত্রী টিবিএসকে বলেন, 'আগুন কাছাকাছি আসছে। তাই মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।'

ছবি: জোবায়ের চৌধুরী/ টিবিএস

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সূত্র জানায়, আগুন লাগার পরপরই কারখানার সব শ্রমিক ও কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া, অগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সিইপিজেড / আগুন / ৯ ইউনিট / ফায়ার সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]