Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ভারতে চলন্ত বাসে আগুনে পুড়ে অন্তত ২০ যাত্রীর মৃত্যু, আহত ১৬

আন্তর্জাতিক

দ্য হিন্দু
15 October, 2025, 01:55 pm
Last modified: 15 October, 2025, 02:04 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতে চলন্ত বাসে আগুনে পুড়ে অন্তত ২০ যাত্রীর মৃত্যু, আহত ১৬

আহতদের বেশিরভাগেরই শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানা গেছে।
দ্য হিন্দু
15 October, 2025, 01:55 pm
Last modified: 15 October, 2025, 02:04 pm
ছবি: পিটিআই

ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন লেগে অন্তত ২০ যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সালমির-যোধপুর মহাসড়কের থাইয়াত গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে জয়সালমিরের জওয়াহর সরকারি হাসপাতালে এবং পরে যোধপুরে স্থানান্তর করা হয়। আহতদের বেশিরভাগেরই শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়সলমির থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে যুদ্ধ জাদুঘর এলাকা পার হওয়ার সময় শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসটির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। বাসটিতে ধারণক্ষমতার অতিরিক্ত ৫৭ জন যাত্রী ছিল। দুপুর সাড়ে ৩টার দিকে লাগা আগুন দ্রুতই পুরো বাসে ছড়িয়ে পড়ে।

প্রচণ্ড তাপের কারণে উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় নিহতদের মরদেহ সন্ধ্যা পর্যন্ত গাড়ির ভেতরেই ছিল। দুর্ঘটনাস্থলেই ১৯ জন মারা যান এবং যোধপুরে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তবে আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জয়পুরে তার সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসারকে সঙ্গে নিয়ে তিনি একটি বিশেষ বিমানে করে ঘটনাস্থল পরিদর্শনের জন্য জয়সলমিরের উদ্দেশে রওনা হয়েছেন। পরে আহতদের দেখতে তার যোধপুর যাওয়ার কথা রয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা কৃষ্ণপাল সিং রাঠোর জানান, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। তিনি বলেন, 'যদিও আমাদের দল আগুন নিভিয়ে ফেলে, ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২ জন যাত্রী ভেতরেই জীবন্ত দগ্ধ হয়েছেন।'

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুন থেকে বাঁচতে মরিয়া হয়ে বেশ কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। দুর্ঘটনার পর থাইয়াত গ্রামের বাসিন্দা ও পথচারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে সহায়তার জন্য ছুটে আসেন।

Related Topics

টপ নিউজ

ভারত / চলন্ত বাসে আগুন / আগুনে দগ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]