গাজা পুনর্গঠন; স্বস্তি থাকলেও রয়েছে অনিশ্চয়তা
গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরে একত্রিত হয়েছেন বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিয়েছে মিশর, কাতার ও তুরস্ক। এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৩ অক্টোবর মিশরের সমুদ্রতীরবর্তী শহর শার্ম আল-শেখে। যেখানে গাজার ধ্বংসস্তূপের মধ্যেও শান্তি ও পুনর্গঠনের আশা নিয়ে বিশ্বনেতারা বক্তব্য রাখেন।
