ইসরায়েল–হামাস ছাড়াই মিশরে শান্তি সম্মেলন
দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে আজ ১৩ অক্টোবর মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত হচ্ছে গাজা শান্তি সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই ঐতিহাসিক সম্মেলনের যৌথ সভাপতিত্ব করছেন। সম্মেলনে ২০টিরও বেশি দেশের শীর্ষনেতা অংশ নিচ্ছেন, তবে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কেউই এতে উপস্থিত নেই।
