মানসিক চিকিৎসাকে কেন সবাই দুর্বলতার লক্ষণ মনে করে?
বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য এখন এক নীরব সংকটের নাম। প্রতিবছর অক্টোবর মাস এলেই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমাদের মনে করিয়ে দেয়— মানসিক সুস্থতা নিয়ে ভাবা এক দিনের বিষয় নয়, বরং প্রতিদিনের দায়িত্ব। কিন্তু বাস্তবে আমরা এমন এক সময়ে বেঁচে আছি, যখন মানসিক স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে, আর তা স্বীকার করতেও ভয় পাচ্ছে বেশিরভাগ মানুষ।
