Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
৬ টাকা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা পুরষ্কার জিতলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
11 February, 2021, 10:00 pm
Last modified: 11 February, 2021, 10:08 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • এনবিআর পুনর্গঠন: রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব, জনকাঠামো চূড়ান্ত অনুমোদন পাচ্ছে আজ

৬ টাকা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা পুরষ্কার জিতলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম নগরীর এমএ আজিজ আউটার স্টেডিয়াম এলাকার রেড চিলি রেস্টুরেন্টে ছেলেকে নিয়ে কোল্ড ড্রিংস কেনেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মেহের নিগার
টিবিএস রিপোর্ট 
11 February, 2021, 10:00 pm
Last modified: 11 February, 2021, 10:08 pm
ছবি: শাহাদাৎ হোসেন চৌধুরী/ টিবিএস

চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে ৬ টাকা ভ্যাট পরিশোধ করে, ১০ হাজার টাকা পুরষ্কার জিতেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহের নিগার। আজ বৃহষ্পতিবার (১১ ফেব্রুয়ারি) কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম দুই দিন ব্যাপী আয়োজিত ভ্যাট মেলার দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরষ্কারের চেক তুলে দেন। 

গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম নগরীর এমএ আজিজ আউটার স্টেডিয়াম এলাকার রেড চিলি রেস্টুরেন্টে ছেলেকে নিয়ে কোল্ড ড্রিংস কেনেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মেহের নিগার। ১৫% হারে ৪০ টাকার পণ্যের উপর ইএফডি মেশিনে (ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস) ৬ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করেন তিনি।

ইএফডি মেশিনে পরিশোধকৃত ভ্যাটের রশিদের- এর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড গত ৫ ফেব্রুয়ারি লটারির-ড্র করে। এতে ১০১ জন পুরষ্কারের জন্য মনোনীত হয়। জাতীয় রাজস্ব বোর্ড বিজয়ী লটারি কুপন সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করে। এতে চট্টগ্রাম অঞ্চলে চতুর্থ স্থান অর্জন করেন; মহানগরীর পাঁচলাইশ থানার আওতাধীন শুলকবহার এলাকার বাসিন্দা মেহের নিগার। 

আগ্রাবাদের ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার টাকা পুরষ্কারের চেক হস্তান্তর করেন ভ্যাট কমিশনার মো: আকবর হোসেন। এসময় তিনি বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো লটারিতে পুরষ্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন মেহের নিগার। এরমধ্য দিয়ে ক্রেতাগন ভ্যাট পরিশোধে অনুপ্রাণিত হবেন। কেনাকাটার সময় ইএফডি চালান সংগ্রহ করে- তা লটারির জন্য সংরক্ষণের অনুরোধ করেন ভ্যাট কমিশনার। 

তিনি আরো বলেন, বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে ১২০ টি ইএফডি মেশিনে বিভিন্ন শপিংমল-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভ্যাট আদায় করা হচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে আরো নতুন ৪০০টি ইএফডি মেশিন স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। 

পুরষ্কার জয়ী মেহের নিগার- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এটি নিঃসন্দেহে সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। আগে আমাদের পরিশোধ করা শুল্ক রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো কিনা- তা নিয়ে আমাদের মনে সংশয় ছিলো। ইএফডি মেশিনের মাধ্যমে সেই সংশয় কেটে গেছে। রাষ্ট্রীয় এই উদ্যোগে চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো পুরষ্কার জিততে পেরে আমি ভীষনভাবে আপ্লুত। 

পুরষ্কার প্রদান অনুষ্টানে রেড চিলি রেস্টুরেন্টের পরিচালক নিজামুল হক বলেন, ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট আদায়ের ফলে গ্রাহকদের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে ভ্যাট আদায়ে স্বচ্ছতা সৃষ্টি হয়েছে। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত: ভ্যাট আদায় বাড়তে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম- প্রতিমাসে দুই দিন ব্যাপী শুল্ক মেলার আয়োজন করছে। ১০ ও ১১ ফেব্রুয়ারি ভ্যাট কমিশনারেট- এর ৮টি বিভাগীয় কার্যালয়ে একযোগে ভ্যাট মেলার আয়োজন করা হয়। 
 

Related Topics

টপ নিউজ

ভ্যাট প্রদান / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম / বিশ্ববিদ্যালয় শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • এনবিআর পুনর্গঠন: রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব, জনকাঠামো চূড়ান্ত অনুমোদন পাচ্ছে আজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]