দেশে প্রথমবারের মতো দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা
টাইফয়েডজনিত মৃত্যু রোধে প্রথমবারের মতো সারাদেশে একযোগে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ কোটি ৯০ লাখ শিশুকে বিনামূল্যে এই টিকা দেবে সরকার। ১২ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ৮টায় শুরু হবে টিকাদান। চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
