চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের পর গুলি; আহত ১
চট্টগ্রামের জিইসি মোড়ে কনসার্টে 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলিতে শরীফ নামের এক তরুণ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে উপস্থিত একটি পক্ষ 'জয় বাংলা' স্লোগান দিলে ছাত্রদলের কর্মীরা প্রতিবাদ জানায়, এরপর সংঘর্ষ শুরু হয়। অভিযোগ উঠেছে, পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে ছাত্রদলের কর্মীরা আহত হন। ঘটনার তদন্ত করছে পুলিশ। মোটরসাইকেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান এই কনসার্টের আয়োজন করে।
