গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু, শান্তি ফিরবে তো?
দুই বছর ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটিয়ে ১০ অক্টোবর সকালে কার্যকর হলো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার কিছু অংশ থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
