Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আমার সম্মানেই নোবেল পুরস্কার নিয়েছেন মাচাদো; বলিনি আমাকে দিয়ে দিন, হয়তো দিয়েও দিতেন: ট্রাম্প

আন্তর্জাতিক

এনডিটিভি, রয়টার্স
11 October, 2025, 10:40 am
Last modified: 11 October, 2025, 02:38 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

আমার সম্মানেই নোবেল পুরস্কার নিয়েছেন মাচাদো; বলিনি আমাকে দিয়ে দিন, হয়তো দিয়েও দিতেন: ট্রাম্প

এনডিটিভি, রয়টার্স
11 October, 2025, 10:40 am
Last modified: 11 October, 2025, 02:38 pm

#WATCH | US President Donald J Trump says, "The person who got the Nobel Prize called me today and said, 'I'm accepting this in honour of you because you really deserved it'... I didn't say, 'Give it to me', though. I think she might have... I've been helping her along the… pic.twitter.com/XY1HH1OG5x— ANI (@ANI) October 10, 2025

এ বছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো তাকে ফোন করে জানিয়েছেন যে, তিনি এই পুরস্কারটি ট্রাম্পের সম্মানেই গ্রহণ করেছেন।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ আমাকে ফোন করে বললেন, "আমি আপনার সম্মানে এটি গ্রহণ করছি কারণ পুরস্কারটি সত্যিই আপনার প্রাপ্য ছিল"... আমি অবশ্য বলিনি, এটা আমাকে দিয়ে দিন। আমার মনে হয়, তিনি হয়তো দিয়েই দিতেন—তিনি বেশ আন্তরিক ছিলেন... আমি তাকে বরাবরই সাহায্য করে আসছি।'

'ভেনিজুয়েলায় দুর্যোগের সময় তাদের অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আমি খুশি কারণ আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি...', যোগ করেন ট্রাম্প। 

এর আগে নোবেল পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছিল, নোবেল কমিটি 'শান্তির চেয়ে রাজনীতিকে' বেছে নিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করে যাবেন, যুদ্ধের অবসান ঘটাবেন এবং প্রাণ বাঁচাবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো এবং তার মতো আর কেউ কখনো হবে না, যিনি নিজের ইচ্ছাশক্তির জোরে পাহাড়ও নড়িয়ে দিতে পারেন।' 

তিনি আরও বলেন, 'নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি প্রাধান্য দেয়।'

'আমি আটটি যুদ্ধ থামিয়েছি'

ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রচারণা চালিয়ে আসছিলেন। মাত্র এক সপ্তাহ আগেই তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা দেন।

ট্রাম্প নন, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো

তার দাবি, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন এবং এজন্য তিনিই শান্তিতে নোবেলের যোগ্য। তবে সম্প্রতি তিনি বলেছিলেন, এবারও হয়তো তাকে পুরস্কার দেওয়া হবে না।

গত মাসে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, 'আমি কি নোবেল পুরস্কার পাব? একেবারেই না। ওরা সেটা এমন একজনকে দেবে, যে কিছুই করেনি।'

তিনি আরও বলেন, 'আমাকে যদি এই পুরস্কার না দেওয়া হয়, তবে সেটা যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে।'

নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের জন্য সংগ্রামের স্বীকৃতি হিসেবে মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মারিয়া কোরিনা মাচাদো / নোবেল শান্তি পুরস্কার / নোবেল পুরস্কার ২০২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]