Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
চাহিদার তুলনায় বেশি ডিমের উৎপাদন, তবু সংকটে খামারিরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2025, 11:55 am
Last modified: 10 October, 2025, 11:56 am

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • সবজির দামে সামান্য ওঠা-নামা; স্থিতিশীল ডিম, মাংসের বাজার

চাহিদার তুলনায় বেশি ডিমের উৎপাদন, তবু সংকটে খামারিরা

টিবিএস রিপোর্ট
10 October, 2025, 11:55 am
Last modified: 10 October, 2025, 11:56 am

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরামর্শ অনুযায়ী, বছরে মাথাপিছু ১০৪টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এই হিসাবে দেশে বছরে ডিমের প্রয়োজন ১৮৫ কোটি। তবে বাংলাদেশ এই চাহিদা ছাড়িয়ে ৫৯.৬৫ কোটি ডিম বেশি উৎপাদন করছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে বর্তমানে বছরে ডিম উৎপাদন হয় ২৪৪.৬৫ কোটি। এর মধ্যে বাণিজ্যিক খামারগুলো থেকে দৈনিক ৩.৫ থেকে ৪ কোটি ও গ্রামীণ পরিবারগুলো থেকে ২ থেকে ২.৫ কোটি ডিম আসে। 

২০১৫-১৬ অর্থবছরে ডিমের উৎপাদন ছিল ১১৯.২৪ কোটি। গত এক দশকে দেশে উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি।

এর ফলে মাথাপিছু ডিমের প্রাপ্যতা এক দশক আগের ৩৫টি থেকে বেড়ে ১৩৭টিতে দাঁড়িয়েছে। এ হিসাবে বাংলাদেশ ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু এরপরেও ক্ষুদ্র খামারিরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

গত বছর একদিন বয়সী লেয়ার মুরগির বাচ্চার সংকট, খাদ্য ও ওষুধের মূল্যবৃদ্ধি এবং ডিমের কম দামের কারণে অনেক খামারি ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন। খাতসংশ্লিষ্ট সূত্রমতে, গত এক বছরে ২০-২৫ শতাংশ খামার বন্ধ হয়ে গেছে। এর আগে কোভিড মহামারির সময় প্রায় ৩০ শতাংশ খামার বন্ধ হয়েছিল।

দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ৫০ হাজারের বেশি খামারের মধ্যে মাত্র ১০-১২ শতাংশ কর্পোরেট মালিকানাধীন; বাকিগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের। অনেকেই বাজারের অস্থিরতা ও ক্রমবর্ধমান উৎপাদন খরচে হিমশিম খাচ্ছেন। 

রাউজানের খামারি দেবাশীষ ভট্টাচার্য টিবিএসকে বলেন, 'শুধু গত বছরেই বাচ্চার সংকট ও উৎপাদন খরচ বাড়ায় ২০ থেকে ৩০ শতাংশ খামার বন্ধ হয়েছে। এর ওপর বাচ্চার মান খারাপ। আমার প্রায় ৩০ শতাংশ বাচ্চা মারা গেছে। তাদের প্রোডাক্টিভিও কম। উৎপাদন বাড়লেও ছোট খামারিদের নিরাপত্তা নিশ্চিত না হলে এটা টেকসই উন্নয়ন বলা যাবে না।'

বাংলাদেশ এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী খামারি ও এই খাতের কর্মসংস্থান রক্ষায় নীতি সহায়তার ওপর জোর দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর ২০৩১ সালের মধ্যে মাথাপিছু ডিমের প্রাপ্যতা ১৬৫টি এবং ২০৪১ সালের মধ্যে ২০৮টিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না—খামারি সুরক্ষা, বাজার নিয়ন্ত্রণ, উৎপাদন খরচ কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে না পারলে ডিম উৎপাদনের এই সাফল্য দীর্ঘস্থায়ী হবে না।
 
Related Topics

টপ নিউজ

ডিম / ডিমের উৎপাদন / ডিম উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • সবজির দামে সামান্য ওঠা-নামা; স্থিতিশীল ডিম, মাংসের বাজার

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]