আফগানিস্তানে মার্কিন ঘাঁটি চায় না প্রতিবেশীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের 'শুল্কযুদ্ধের' অবসান এখনো হয়নি। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা অব্যাহত। বিভিন্ন বিষয়ে ভারতের বিরুদ্ধাচরণের নীতি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সরে আসেননি। এই পরিস্থিতিতেই চীন, পাকিস্তান ও রাশিয়ার পাশে দাঁড়িয়ে বাগরাম প্রশ্নে আফগানিস্তানকে সমর্থন জানিয়েছে ভারত।
