Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
শহিদুল আলমকে কেৎজিয়েত কারাগারে আটক রেখেছে ইসরায়েল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 10:15 pm
Last modified: 09 October, 2025, 10:22 pm

Related News

  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প

শহিদুল আলমকে কেৎজিয়েত কারাগারে আটক রেখেছে ইসরায়েল

দৃক জানায়, ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল- এর মাধ্যমে আমরা জেনেছি, আলোকচিত্রী শহিদুল আলমসহ সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও নাবিককে আশদোদ বন্দরে নেওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।’
টিবিএস রিপোর্ট
09 October, 2025, 10:15 pm
Last modified: 09 October, 2025, 10:22 pm
২০২৫ সালের ১ অক্টোবর গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বহরের একটি জাহাজে বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলম। ছবি: শহিদুল আলম/ফেসবুক

আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজামুখী নৌবহরের অধিকারকর্মীদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে আটক রেখেছে ইসরায়েল। আজ (৯ অক্টোবর) এক বার্তায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও ইসরায়েলের আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা 'আদালাহ'র বরাতে এ তথ্য জানিয়েছে 'দৃক'।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধ ও গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌযাত্রায় যোগ দিয়েছিলেন।

গাজামুখী এ নৌবহরে 'থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা' নামের উদ্যোগের আটটি নৌযানও যুক্ত ছিল। মোট নয়টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

গত বুধবার ইসরায়েলি সেনারা নৌবহরটিতে হামলা চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে নিয়ে যায়।

দৃক জানায়, 'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল- এর মাধ্যমে আমরা জেনেছি, আলোকচিত্রী শহিদুল আলমসহ সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও নাবিককে আশদোদ বন্দরে নেওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়,'জাহাজ দখলের পর থেকে আটক ব্যক্তিরা ইসরায়েলি বাহিনীর সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আদালাহর আইনজীবীরা।'

নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগার ইসরায়েলের সবচেয়ে বড় আটককেন্দ্র। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়।

থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা আজ বিকেলে এক ফেসবুক পোস্টে জানায়, ইসরায়েল বেআইনিভাবে ফ্লোটিলা থেকে ১৪৫ জনকে অপহরণ করেছে। তাদের অনেককে কেৎজিয়েত কারাগারে অমানবিক পরিবেশে রাখা হয়েছে, যেখানে তাদের মারধর, অপদস্থ ও জুলুম করা হচ্ছে। আদালাহর আইনজীবীরাও এসব তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে বলা হয়, আজই আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে আদালতে শুনানি হতে পারে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পূর্ণ আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে।

ফ্রান্স, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের বেশ কয়েকজন সংসদ সদস্যকে ইতোমধ্যে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে বলেও জানায় সংগঠনটি।

এর আগে গত সপ্তাহে গাজা অভিমুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে আটক করেছিল ইসরায়েল। তাঁদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে তাঁদের অধিকাংশকে ফেরত পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

দৃক / শহীদুল আলম / ইসরায়েল / গাজামুখী নৌবহর / গ্লোবাল সুমুদ ফ্লোটিলা / কেৎজিয়েত কারাগার / আদালাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]