৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময়ের আশ্বাস হামাস-ইসরায়েলের
গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১ হাজার ৭০০ জন যুদ্ধ শুরুর পর গ্রেপ্তার হওয়া মোট ১ হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এর বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।
