Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
দুদকের মামলার পর এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 04:55 pm
Last modified: 09 October, 2025, 05:05 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • দুদকের মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য

দুদকের মামলার পর এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

দুদকের মহাপরিচালক আকতার হোসেন বলেন, 'বেলাল তার সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৩ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 October, 2025, 04:55 pm
Last modified: 09 October, 2025, 05:05 pm
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে থাকা ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)-এর আলোচিত কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাকে ওএসডি করা হয়। এর একদিন আগে দপ্তর পরিবর্তন করে তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল ঢাকার সভাপতি পদে পদায়ন করা হয়েছিল৷ এনবিআরের অন্যান্য দায়িত্বের তুলনায় পদটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থাকায় এই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে।

এর আগে তিনি বেনাপোল কাস্টম হাউসের কমিশনার এবং ডিউটি এক্সেমশন অ্যান্ড ড্র-ব্যাক অফিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুদকের মহাপরিচালক আকতার হোসেন মঙ্গলবার (৭ অক্টোবর) বলেন, 'তদন্তে বেলালের নামে ঘোষিত সম্পদের বাইরে আরও বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। বেলাল তার সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৩ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া সম্প্রতি সরকারি আদেশে (জিও) ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণে অংশ নিতে অনুমতি পেলেও তিনি অস্ট্রেলিয়া ভ্রমণ করেন। এ বিষয়ে এনবিআর তার কাছে ব্যাখ্যা চেয়েছে।

উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বেলালের বিরুদ্ধে মামলা করে দুদক।

Related Topics

টপ নিউজ

দুর্নীতির অভিযোগ / এনবিআর কর্মকর্তা / ওএসডি / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • দুদকের মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]