কোভিডে প্রাণ হারালেন সিকদার গ্রুপের চেয়ারম্যান
সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার কোভিড-১৯ আক্রান্ত হয়ে আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) মারা গেছেন।
সংযুক্ত আরব আমিরাতের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার বিকেল ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বলে প্রথম আলো প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
দেশের বিশিষ্ট শিল্পপতি ছাড়াও জয়নুল হক সিকদার ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও সুপরিচিত সমাজসেবক।
