Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 12:05 pm
Last modified: 09 October, 2025, 12:19 pm

Related News

  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • ডিজিটাল ব্যাংকে শেয়ারধারণের নিয়মে শিথিলতা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি বাংলাদেশ ব্যাংকের

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 12:05 pm
Last modified: 09 October, 2025, 12:19 pm

বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক ও বাংলালিংকের একক শেয়ারহোল্ডার ভিওন বাংলাদেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি লিখেছে কোম্পানি দুটি।

গত বছর সেপ্টেম্বরে ঢাকায় এবং চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতেও কোম্পানি দুটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার বিষয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। 

এ বিষয়ে বাংলালিংকের মন্তব্য জানতে চাইলে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার জন্য গভর্নরের কাছে 'এক্সপ্রেশন অভ ইন্টারেস্ট' লেটার পাঠিয়েছে কোম্পানিটি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও লাইসেন্সের জন্য আবেদন করেনি। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর গভর্নরকে চিঠি লিখে ডিজিটাল ব্যাংক স্থাপনের আগ্রহের কথা জানিয়েছে বাংলালিংক ও ভিওন। 

ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিইও ইয়োহান হেন্ডরিক মার্টিনাস বুস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালে তাদের প্রাথমিক আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পরে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গঠনমূলক আলোচনার ভিত্তিতে তারা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার বিষয়ে তাদের 'গভীর আগ্রহ পুনর্ব্যক্ত' করতে চান। 

ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনের সুযোগ এখন ফের উন্মুক্ত হওয়ায় তারা যথাসময়ে বিস্তারিত ও উচ্চমানের আবেদন জমা দেওয়ার বিষয়ে তাদের চলমান প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য এই চিঠি দিচ্ছেন বলে উল্লেখ করেন। 

ভিয়ন একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ডিজিটাল অপারেটর এবং বাংলালিংকের একমাত্র শেয়ারহোল্ডার, যা নাসডাকে তালিকাভুক্ত। ২০২৪ সালে কোম্পানিটির রাজস্ব ছিল ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং সুদ, কর, অবচয় ও অ্যামোর্টাইজেশনের আগের আয় ছিল ১.৭ বিলিয়ন মার্কিন ডলার।

গভর্নরের কাছে পাঠানো বাংলালিংকের চিঠি অনুযায়ী, ডিজিটাল আর্থিক পরিষেবা খাতে ভিওনের সাফল্য রয়েছে। প্রতিষ্ঠানটি কাজাখস্তানে 'সিম্পলি!', উজবেকিস্তানে 'বিপুল' ও পাকিস্তানে 'জ্যাজক্যাশ' নামে ব্যবসা পরিচালনা করছে।

এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো 'জ্যাজক্যাশ'। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ৪ কোটিরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে, দৈনিক প্রায় ২ লাখ অনলাইন ঋণ দিচ্ছে। এর বার্ষিক লেনদেনের পরিমাণ পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের সমান।

ভিওন ও বাংলালিংক বলছে, এই বৃহৎ পরিসরের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম থেকে অর্জিত অভিজ্ঞতা—বিশেষ করে দেশব্যাপী গ্রাহক ও মার্চেন্টদের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, ইন্টারঅপারেবিলিটি, আর্থিক সাক্ষরতা ও অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধের মতো বিষয়গুলোতে—দায়িত্বের সঙ্গে বাংলাদেশে স্থানান্তর ও স্থানীয়করণ করা সম্ভব। 
 
Related Topics

টপ নিউজ

বাংলালিংক / ডিজিটাল ব্যাংক / ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • ডিজিটাল ব্যাংকে শেয়ারধারণের নিয়মে শিথিলতা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি বাংলাদেশ ব্যাংকের

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]