বাস্তব হলেও যে কারণে নাসার ছবিগুলো অবিশ্বাস্য
আমরা যখন নাসার তোলা কোনো নেবুলা, গ্যালাক্সি বা দূর গ্রহের রঙিন ছবি দেখি, তখন মনে হয় যেন স্বপ্নের দরজা খুলে গেছে। অজানা এক মহাবিশ্ব ঝলমল করছে নীল, লাল, বেগুনি আর সোনালি আলোয়। কিন্তু প্রশ্ন হলো, মহাকাশ কি সত্যিই এতটা রঙিন? নাসা কি সরাসরি এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করে, নাকি এই ছবির পেছনে লুকিয়ে রয়েছে প্রযুক্তি,বিজ্ঞান আর সামান্য শিল্পের সংমিশ্রণ?
