Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সেপ্টেম্বরে রেমিট্যান্স এল ২.৬৯ বিলিয়ন ডলার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 October, 2025, 06:00 pm
Last modified: 06 October, 2025, 08:30 am

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বরে রেমিট্যান্স এল ২.৬৯ বিলিয়ন ডলার 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
টিবিএস রিপোর্ট
05 October, 2025, 06:00 pm
Last modified: 06 October, 2025, 08:30 am

চলতি বছর সেপ্টেম্বরে প্রবাসীরা ২.৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৭২ শতাংশ বেশি। ২০২৪ সালে সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২.৪০ বিলিয়ন ডলার।

আজ রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত আগস্টে রেমিট্যান্স এসেছিল ২.৪২ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ ২.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে দেশে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭.৫৯ বিলিয়ন ডলার। আর আগের অর্থবছরের একই সময় এই পরিমাণ ছিল ৬.৫৪ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৫.৯০ বিলিয়ন ডলার।

হুন্ডিতে রেমিট্যান্স পাঠানো বন্ধ হওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ার অন্যতম প্রধান কারণ মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। ২০২৪ সালের আগস্ট থেকে প্রতি মাসেই দুই বিলিয়নের ওপর রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। 

এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের দর আগের চেয়ে অনেক বাড়ার কারণেও বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে।   

অর্থনীতিবিদরা মনে করছেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলার বাজারকে স্থিতিশীল রাখতে পেরেছে, যা আর্থিক খাতের জন্য ইতিবাচক। তবে আর্থিক খাতে সুশাসন বজায় রাখা আগামী নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ নির্বাচিত সরকার আসার পর যদি আবার ডলার সংকট তৈরি হয়, তাতে আর্থিক খাতের জন্য ভালো হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালন ফাহমিদা খাতুন বলেন,  "এক বছরে রেমিট্যান্সের প্রবাহ বেশ ভালো। এই ধারাবাহিকতা অব্যাহত থাকাই সামনে মূল চ্যালেঞ্জ হিসাবে আমি মনে করি।'

তিনি আরও বলেন, 'আগের সরকারের ক্ষেত্রে অনেক রকম ব্যত্যয় দেখা গেছে। তবে এখন ভালো চর্চা শুরু হয়েছে। তবে আশঙ্কা থাকে যে ভালো চর্চাগুলো সামনে নির্বাচিত সরকার চলমান করবে কি না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এক রকম চেষ্টা করা হচ্ছে।  এটা চলমান রাখাই রাজনৈতিক দলগুলোর জন্য একটা অবজেকটিভ (উদ্দেশ্য) হওয়া উচিত।'

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের দর আগের চেয়ে অনেক বেশি। তাই খোলাবাজার ও ব্যাংকিং চ্যানলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাছাড়া আগে এলসি (ঋণপত্র) খোলা হলে হুন্ডির মাধ্যেম বিল পরিশোধ করা হত। সেই চর্চা এখন নেই। তাই ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে।'

এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, 'নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রবাসী কর্মীরা বৈধ চ্যানেলে টাকা পাঠাতে আরও বেশি আস্থাশীল হয়েছেন। কর্মী প্রেরণকারী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনাও বহাল রাখা হয়েছে।

'এছাড়া কঠোর নজরদারির কারণে অবৈধ হুন্ডি লেনদেন কমে এসেছে। অন্যদিকে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলো দ্রুত ও সুবিধাজনক সেবার পাশাপাশি ভালো বিনিময় হার দেওয়ায় কর্মীরা বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন।'

তিনি আরও বলেন, 'বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সচেতনতামূলক প্রচারণা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে আরও উৎসাহিত করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আস্থা বাড়িয়েছে এবং ডিজিটাল ব্যাংকিং টাকা পাঠানোকে আরও নিরাপদ ও সহজ করেছে।'

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / বাংলাদেশ ব্যাংক / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]