Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
মালিক আল ফায়েদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তিতে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে হ্যারোডসের ৬০ মিলিয়ন পাউন্ডের তহবিল

আন্তর্জাতিক

বিবিসি
05 October, 2025, 10:00 am
Last modified: 05 October, 2025, 10:07 am

Related News

  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 

মালিক আল ফায়েদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তিতে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে হ্যারোডসের ৬০ মিলিয়ন পাউন্ডের তহবিল

২০২৩ সালে মারা যাওয়া মোহাম্মদ আল-ফায়েদ ১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত হ্যারোডসের মালিক ছিলেন। তার মালিকানাধীন থাকাকালে একাধিক নারী কর্মী তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। 
বিবিসি
05 October, 2025, 10:00 am
Last modified: 05 October, 2025, 10:07 am
ছবি: বিবিসি

যুক্তরাজ্যের বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোর হ্যারোডস তাদের সাবেক মালিক মোহাম্মদ আল-ফায়েদের বিরুদ্ধে আনা ঐতিহাসিক যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তির জন্য ৬০ মিলিয়ন পাউন্ডেরও বেশি একটি তহবিল গঠন করেছে। 

মোহাম্মদ আল-ফায়েদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগের সুরাহা করতে চলতি বছরের মার্চ মাসে  এই ক্ষতিপূরণ স্কিমটি চালু করা হয়। এই উদ্যোগের আওতায়, শতাধিক ভুক্তভোগী ক্ষতিপূরণ চেয়ে আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালে মারা যাওয়া মোহাম্মদ আল-ফায়েদ ১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত হ্যারোডসের মালিক ছিলেন। তার মালিকানাধীন থাকাকালে একাধিক নারী কর্মী তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। 

হ্যারোডস কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে ৫ কোটি ৭০ লাখ পাউন্ড এবং আইনি ও প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত ৫৩ লাখ পাউন্ড বরাদ্দ করা হয়েছে, যা মোট ৬ কোটি ২৩ লাখ পাউন্ড। 

এই বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের সরাসরি প্রভাব পড়েছে কোম্পানির আর্থিক হিসাবে। সর্বশেষ অর্থবছরে হ্যারোডস ৩ কোটি ৪৩ লাখ পাউন্ড লোকসান গুনেছে, যেখানে আগের বছর প্রতিষ্ঠানটির লাভ ছিল ১১ কোটি ১০ লাখ পাউন্ড।

হ্যারডসের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ওয়ার্ড জানান, কর্মসূচিটি চালু হওয়ার পর থেকে শতাধিক ভুক্তভোগী এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। তিনি বলেন, 'যোগ্য ভুক্তভোগীদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু হয়েছে এবং এই কর্মসূচি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে।'

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, আল-ফায়েদের বিরুদ্ধে চলমান তদন্তে এ পর্যন্ত ১৪৬ জন অভিযোগ নিয়ে এগিয়ে এসেছেন।

কর্মসূচির আওতায়, প্রত্যেক যোগ্য আবেদনকারী সাধারণ ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ পাউন্ড পাবেন। তবে কোনো ভুক্তভোগী যদি বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করাতে সম্মত হন, তবে তিনি চিকিৎসা খরচসহ সর্বোচ্চ ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারেন। স্বাস্থ্য পরীক্ষা ছাড়া ক্ষতিপূরণের অঙ্ক দেড় লাখ পাউন্ড।

তবে এই ক্ষতিপূরণ গ্রহণ করলে ভুক্তভোগীরা ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না। ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হতে হলে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি যৌন নিপীড়ন বা অন্যায়মূলক স্বাস্থ্য পরীক্ষার শিকার হয়েছিলেন এবং এর জন্য হ্যারোডস কর্তৃপক্ষ দায়ী। 

অভিযোগ রয়েছে, আল-ফায়েদ বহু কর্মীকে চাকরিতে নিয়োগের সময় আপত্তিকর ডাক্তারি পরীক্ষার মুখোমুখি হতে বাধ্য করতেন।

ক্ষতিপূরণ তহবিলের পাশাপাশি সৌন্দর্য পণ্যের ব্যবসায় মন্দা এবং কিছু ব্যবস্থার আধুনিকীকরণকেও মুনাফা কমার জন্য দায়ী করেছে হ্যারোডস। কোম্পানির আয় অবশ্য আগের মতোই ১ বিলিয়ন পাউন্ডের কাছাকাছি রয়েছে। 

কর্মসূচিটি চালুর সময় এক বিবৃতিতে হ্যারোডস বলেছিল, 'অতীতকে যদিও আমরা বদলাতে পারব না, কিন্তু একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা সঠিক কাজটি করতে বদ্ধপরিকর। আমরা আজকের মূল্যবোধ দিয়ে চালিত হতে চাই এবং নিশ্চিত করতে চাই যে ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি ঘটবে না।' 

উল্লেখ্য, দুই বছর আগে মৃত্যুর পূর্ব পর্যন্ত মোহাম্মদ আল-ফায়েদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

Related Topics

টপ নিউজ

হ্যারোডস / যৌন নিপীড়ন / মোহাম্মদ আল-ফায়েদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]