Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ব্যাংকিং খাতে ভালো এমডি পাওয়া কঠিন: গভর্নর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
04 October, 2025, 09:45 pm
Last modified: 04 October, 2025, 10:05 pm

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

ব্যাংকিং খাতে ভালো এমডি পাওয়া কঠিন: গভর্নর 

আর্থিক খাতের দুরবস্থা উল্লেখ করে গভর্নর বলেন, ‘বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা খুব দুর্বল। আমাদের জিডিপির মাত্র ৫২-৫৩ শতাংশ আর্থিক খাত, যেখানে চীনে তা ২০০ শতাংশের ওপরে, ভারতে প্রায় ১০০ শতাংশ। আমাদের এই অবস্থান গ্রহণযোগ্য নয়। তাছাড়া নন-পারফর্মিং লোন [খেলাপি ঋণ] বাড়ছে, যা ব্যাংকিং ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন।’
টিবিএস রিপোর্ট 
04 October, 2025, 09:45 pm
Last modified: 04 October, 2025, 10:05 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

ব্যাংকিং খাতে বর্তমানে ভালো মানের ব্যবস্থাপনা পরিচালক [এমডি] পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, 'ব্যাংকের ব্যবস্থাপনায় ভালো এমডি [ব্যবস্থাপনা পরিচালক] পাওয়া একটা  বড় সমস্যা। তাছাড়া ভালো মানের হেড অব ডিপার্টমেন্ট [বিভাগীয় প্রধান] পাওয়াও কঠিন হয়ে পড়েছে। সেটা কর্পোরেট বিভাগ কিংবা কনজিউমার্স বিভাগ যাই হোক না কেন।'

তিনি বলেন, 'প্রোপার নলেজ ও প্রোপার ট্রেইন্ড এমডি পাওয়া কঠিন হয়ে পড়েছে। এটা তো ব্যাংকিং খাতে একটা ব্যর্থতাই বলতে হবে। তাই সামনে কিন্তু চ্যালেঞ্জ আরো বেশি।'

এ সময় গভর্নর উল্লেখ করেন, ব্যাংকারদের এনালিটিক্যাল [বিশ্লেষণাত্মক] ও অপারেশনাল [প্রায়োগিক] জ্ঞান না থাকলে একটি শক্তিশালী আর্থিক খাত প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, 'এনালাইসিসের দক্ষতা থাকতে হবে। কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য তো জানতে হবে। সেই বিষয়গুলো কর্পোরেট লেভেলে, ব্যাংক লেভেলে, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।'

তিনি আরও বলেন, 'সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকারদের স্কিলড [দক্ষ] হিসাবে গড়ে তুলতে হবে। এ জন্য বিশেষায়িত উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যা বেসরকারি খাতকেই করতে হবে।'

প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের ট্রেনিং ইন্সটিটিউট আছে, এতে কোনো সন্দেহ নেই। বিআইবিএম ও ইন্সটিটিউট অব ব্যাংকার্স আছে। কিন্তু ব্যাংকারদের স্কিল উন্নয়নের জন্য আরও কার্যকর প্রশিক্ষণ প্রয়োজন। এটি আর্থিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

আর্থিক খাতের দুরবস্থা উল্লেখ করে গভর্নর বলেন, 'বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা খুব দুর্বল। আমাদের জিডিপির মাত্র ৫২-৫৩ শতাংশ আর্থিক খাত, যেখানে চীনে তা ২০০ শতাংশের ওপরে, ভারতে প্রায় ১০০ শতাংশ। আমাদের এই অবস্থান গ্রহণযোগ্য নয়। তাছাড়া নন-পারফর্মিং লোন [খেলাপি ঋণ] বাড়ছে, যা ব্যাংকিং ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন।'

রাজনৈতিক প্রভাবকেও ব্যাংক খাতের সুশাসনের বড় বাধা হিসেবে চিহ্নিত করেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, 'ব্যাংকগুলো প্রায়শই আগেভাগে ঝুঁকি মূল্যায়ন না করে এই ধরনের ব্যবসায় একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এতে অনেক সময় ঝুঁকি না বুঝেই ঋণ দেওয়া হয়।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত মোট জনসংখ্যার ৬৪ শতাংশ আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত। আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে চাই। তবে সেখানে বড় চ্যালেঞ্জ হলো আর্থিক খাতের সঙ্গে প্রযুক্তি ইন্টিগ্রেটেড [একীভূত] করা। এ জায়গায় আমাদের এখনও অনেক কাজ বাকি।'

মাইক্রোক্রেডিট ব্যবস্থায় প্রযুক্তি সংযোজনের ওপর গুরুত্বারোপ করে গভর্নর বলেন, 'মাইক্রোক্রেডিটকে অটোমেটেড করতে হবে, নাহলে তারা টিকে থাকতে পারবে না। আমাদের দেশের অধিকাংশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম ভারতের। এক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। ফাইন্যান্স ও প্রযুক্তির ইন্টিগ্রেশন [সমন্বয়] জরুরি।'

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, 'সরকারের পক্ষ থেকে নানা রকম সহায়তা দেওয়া হবে। তবে ফাইন্যান্সিয়াল সেক্টরের চালিকাশক্তি যারা—তাদের প্রশিক্ষিত করতে না পারলে ভবিষ্যতে অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মিড লেভেলের কর্মকর্তাদেরও এই উন্নয়ন যাত্রায় সম্পৃক্ত করতে হবে, তবেই সাফল্য আসবে।'
 

Related Topics

টপ নিউজ

গভর্নর / গভর্নর ড. আহসান এইচ মনসুর / অর্থ উপদেষ্টা / সালেহ উদ্দিন আহমেদ / ব্যাংকিং / এমডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]