Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রেসিডেন্টের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিউনিসীয় দিনমজুরের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক

রয়টার্স
04 October, 2025, 10:10 am
Last modified: 04 October, 2025, 10:13 am

Related News

  • চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • ‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট

প্রেসিডেন্টের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিউনিসীয় দিনমজুরের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৬ বছর বয়সী সাবের শুশান গত বছর গ্রেপ্তারের আগে ফেসবুকে প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনা করে বেশ কিছু পোস্ট দিয়েছিলেন।
রয়টার্স
04 October, 2025, 10:10 am
Last modified: 04 October, 2025, 10:13 am
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। ছবি: রয়টার্স

ফেসবুকে প্রেসিডেন্টের সমালোচনা করে পোস্ট দেওয়ায় তিউনিসিয়ার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রেসিডেন্টকে অপমান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে এই রায় দেওয়া হয়।

গেল শুক্রবার দেশটির মানবাধিকার সংস্থার প্রধান এবং ওই ব্যক্তির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৬ বছর বয়সী সাবের শুশান একজন দিনমজুর। গত বছর গ্রেপ্তারের আগে তিনি ফেসবুকে প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনা করে বেশ কিছু পোস্ট দিয়েছিলেন। তার আইনজীবী ওসামা বুতেলজা জানান, শুশান একজন সাধারণ নাগরিক, তার প্রাতিষ্ঠানিক শিক্ষাও খুবই সীমিত।

তিনি আরও জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তবে এ বিষয়ে তিউনিসিয়ার বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, তিউনিসিয়ার আদালতগুলোতে মাঝে মাঝে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ১৯৯১ সালের পর থেকে তিন দশকের বেশি সময় ধরে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

সাবের শুশানের ভাই জামাল শুশান বলেন, 'আমরা এটা বিশ্বাস করতে পারছি না। আমরা একটি দরিদ্র পরিবার। আর এখন এই দারিদ্র্যের সঙ্গে যুক্ত হলো নিপীড়ন ও অবিচার।' 

এই রায় ঘোষণার পর তিউনিসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকেরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। 

অনেকের মতে, প্রেসিডেন্ট সাইদের সমালোচকদের মধ্যে ভয় জাগানোর উদ্দেশ্যেই এই রায় দেওয়া হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ ধরনের কঠোর পদক্ষেপ দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াবে।

২০২১ সালে প্রেসিডেন্ট কাইস সাইদ নির্বাচিত সংসদ ভেঙে দিয়ে প্রায় সমস্ত ক্ষমতা নিজের হাতে নেওয়ার পর থেকে তিউনিসিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার ওপর খড়্গ নেমে আসে। মানবাধিকার সংস্থাগুলো বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছে। 

বিরোধী দলগুলো সাইদের এই পদক্ষেপকে 'ক্যু' বা অভ্যুত্থান হিসেবে দেখে। প্রেসিডেন্ট সাইদ তার বিরোধী নেতাদের 'বিশ্বাসঘাতক' হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের অধিকাংশই এখন বিভিন্ন অভিযোগে কারাগারে আছেন।

Related Topics

টপ নিউজ

তিউনিসিয়া / প্রেসিডেন্টের সমালোচনার শাস্তি / ফেসবুক পোস্ট / মৃত্যুদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • ‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]