গাজায় কয়েক ঘণ্টা ধরে বিমান হামলা; শহর ত্যাগের নির্দেশ জারি
ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি পরিকল্পনা উত্থাপনের পরও ইসরায়েলি হামলা বন্ধের কোনো লক্ষণ নেই। ২ অক্টোবর কয়েক ঘণ্টা ধরে গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজা শহরের আল-সাব্রা পাড়া ও খান ইউনিসের পূর্ব উপকণ্ঠে হামলা হয়েছে। পশ্চিম গাজা শহরের আল-নাসর পাড়া এবং মধ্য গাজার মাগাজি ক্যাম্পে কামানের গোলা পড়েছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের।
