ইউরোপের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে ট্রাম্পকে আরও যা করতে হবে
দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছিল ট্রান্সআটলান্টিক সম্পর্কে নতুনভাবে ভারসাম্য আনায়। ট্রাম্পের এটা করার যথেষ্ট কারণও আছে। ন্যাটোতে যুক্তরাষ্ট্র স্বার্থের তুলনায় অনেক বেশি দেয়, আর ব্রাসেলসে তৈরি হওয়া নিয়মকানুনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্ক একেবারেই একপেশে হয়ে গিয়েছিল। বর্তমানে ন্যাটোর ৩২ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র একাই জোটের বার্ষিক বাজেটের ১৬ শতাংশ বহন করছে এবং ইউরোপের নিরাপত্তার জন্য অপারেশনাল ও লজিস্টিকের বেশিরভাগ চাপ কাঁধে তুলে নিচ্ছে।
