এশিয়া-ইউরোপ-লাতিন আমেরিকায় প্রতিবাদ
ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকে দেওয়ার প্রতিবাদে ইসরায়েলবিরোধী বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। এশিয়া, ইউরোপ, ও লাতিন আমেরিকার বিভিন্ন শহরে ফিলিস্তিনপন্থী সংগঠন ও সাধারণ মানুষ নেমে আসে রাস্তায়। নেতানিয়াহু'র এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
