৪০ কোটি ডলারে পানগাঁও কি ব্যবসা-বান্ধব হবে?
পানগাঁও ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) যেন মুখ থুবড়ে পড়েছে। ২০১৩ সালের শেষ দিকে বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জে প্রায় ১৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আইসিডি ব্যবহারে আগ্রহী নন ব্যবসায়ীরা। ফলে এর সক্ষমতার প্রায় ৮০ শতাংশই অব্যবহৃত থাকছে। তবে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগে এমএসসি নামে একটি বহুজাতিক কোম্পানি পানগাঁও আধুনিকায়ন ও পরিচালনার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
