দিল্লির সামনে নতুন চ্যালেঞ্জ: প্রতিবেশী অস্থিরতা না বৈশ্বিক নেতৃত্ব?
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক ছাত্র-আন্দোলন ভারতকে নতুন দুশ্চিন্তায় ফেলেছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং নেপালে সরকার পরিবর্তন—দুটোই ঘটেছে তরুণ প্রজন্মের নেতৃত্বে। এ ধারাবাহিকতা দিল্লিকে অপ্রস্তুত করে দিয়েছে। আঞ্চলিক অস্থিরতা সামাল দিতে গিয়ে জটিল হয়ে উঠছে ভারতের বৈশ্বিক শক্তি হওয়ার পথ।
