যেভাবে বিচারাঙ্গনের অঘোষিত নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন তৌফিকা করিম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী-পিএস তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে অবৈধ লেনদেন হয়েছে প্রায় ৬৫৩ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
