গত ১৪ মাসের কাজের ফিরিস্তি দিলেন বিডা চেয়ারমান আশিক
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জুলাই আন্দোলনের পর গত ১৪ মাসের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ শতাংশের বেশি হয়েছে। পাশাপাশি বিদেশে ভোট প্রদানের প্রক্রিয়া ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে 'এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি' শীর্ষক অনুষ্ঠানে উঠে আসে এসব কথা।
