Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বিদেশি বিনিয়োগকারী আকর্ষণে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ

বাংলাদেশ

মহসিন ভুঁইয়া
05 February, 2021, 10:45 pm
Last modified: 06 February, 2021, 02:51 pm

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর, সস্তায় ঋণ ও গ্যাসের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

বিদেশি বিনিয়োগকারী আকর্ষণে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ

এবারের র‍্যাংকিং সারণীতে আগের বছরের চেয়ে সাত ধাপ উপরে উঠে ১১৪তম স্থান পায় বাংলাদেশ, ১১৫তম অবস্থানে আছে পাকিস্তান
মহসিন ভুঁইয়া
05 February, 2021, 10:45 pm
Last modified: 06 February, 2021, 02:51 pm

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এ অর্জনের তথ্য জানা গেল মার্কিন গবেষণা সংস্থা- মিলকেন ইনস্টিটিউটিটের ২০২১ সালের গ্লোবাল অপারচ্যুনিটি ইনডেক্স- সূত্রে। 

এবারের র‍্যাংকিং সারণীতে বাংলাদেশ আগের বছরের চেয়ে সাত ধাপ উপরে উঠেছে। তারপরও, অবশ্য দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগ আকর্ষণের দিক থেকে পাকিস্তানের পরেই সবচেয়ে বাজে গন্তব্য হিসেবে বাংলাদেশের অবস্থানে পরিবর্তন আসেনি।

সারণীর মোট ১৪৫ দেশের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১১৪তম স্থান। তারপরেই ১১৫তম অবস্থানে আছে পাকিস্তান। 

এই উন্নতিকে স্বাগত জানিয়ে নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, 'এপর্যন্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমরা বেশ সফলতা দেখিয়েছি।'

তবে তিনি যোগ করেন, বাংলাদেশের উচিৎ বিশ্ব ব্যাংকের সহজে ব্যবসা করার বৈশ্বিক সূচক- ইজ অব ডুয়িং বিজনেস ইনডেক্সে অগ্রগতি করা এবং সেজন্যে জাতীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া উচিৎ।

কোনো দেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে ৯৬টি বিভিন্ন ধরনের প্রভাবককে বিশ্লেষণ করে মিলকেন। এরমধ্যে আছে; সামষ্টিক অর্থনীতির পূর্বাভাস, ভবিষ্যৎ উদ্ভাবনা ও উন্নয়নের সুযোগ এবং আর্থিক সেবা পাওয়ার মতো বিষয়।

গত ৪ ফেব্রুয়ারি প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কটি বিদেশি বিনিয়োগ আকৃষ্টে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতকে সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে অবহিত করে।  

ভারতের পর আছে ভুটান (৮৭তম) অবস্থানে। এরপর, শ্রীলঙ্কা ও নেপালের অবস্থান যথাক্রমে; ৯৫ ও ১০৩তম। বিশ্লেষণ থেকে মালদ্বীপ ও আফগানিস্তানকে বাদ দেওয়া হয়। 

২০১৭ সালে তাদের প্রথম বিশ্লেষণ প্রকাশ করেছিল মিলকেন। সেবছর বাংলাদেশ সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম স্কোর পায়। আর ২০১৯ সালে আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে তৃতীয় হয়েছিল দেশ। তখন পর্যন্ত সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো পারফরম্যান্স। 

(সংক্ষেপিত)

মূল লেখা: Bangladesh overtakes Pakistan in attracting foreign investors

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / পাকিস্তান / দক্ষিণ এশিয়া / বিদেশি বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর, সস্তায় ঋণ ও গ্যাসের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]